
MONE HOY ADHUNIK Final
মনে হয় আধুনিক কিন্তু সেকেলে,
সাঁতারের নোনাজল সবটুকু ঢেলে;
রাস্তাটা আঁকা যেন পেনসিল রেখা
মুছে গেল সহজেই যতটুক লেখা!
নিজস্ব খেলাধুলা চিৎকারে ধুলো,
চুপচাপ পরিসর জিজ্ঞাসা ছুঁল।
ছায়া কার কার ছায়া খুঁজে কার মুখ
আতঙ্কে কেন জানি ভুলে যায় সুখ!
বৈঠ কে অবহেলা যতটুক খেলা
পদ্ধতি বুঝতেই চলে যায় বেলা,
চারপাশ আশপাশ সন্দেহ বাসা
এতক্ষণ যা বলেছে সবই ভাসা ভাসা!
মনে হয় আধুনিক কিন্তু সেকেলে,
সাঁতারের ঘোলাজল ফলাফল ঢেলে।
২৪ জানুয়ারি ২০১৪, ঢাকা।
মনে হয় আধুনিক কিন্তু সেকেলে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: ফাহমিদা নবী। সংগীতায়োজন: অটমনাল মুন। কণ্ঠ ধারণ: ২৭ মে ২০১৪, ঢাকা।

AMI
আমি এক অর্ন্তযামী,
কী করে বুঝব,
তাইতো উল্টাপাল্টা থাম।ি
সঁিড়ি কয়টা ধাপ উ� ি আর নামি
কী করে বুঝব কোনটা কত দাম!ি
যভোবে চনিয়িে দাও রাস্তা ছুটে চলে
জময়িে গল্প বল।ে
মনরে কল,ে আগুন জ্বল.ে..
যাব যে কাদরে দলে
এভাবে তাকয়িে দখেছে কী খুলে বলো
নাহলে বাড়ি চলো।
জানাজানি টানাটানি
হাতছানি পানি পানি
দুচোখে টলোমলো।
যতটা হসিাবি যোগফল মলোতে কি পারো?
হঁেয়ালি কারো কারো।
জানতে চাই, মানতে চাই
বলো তো বাকি কী আরো!
১৯ সপ্টেম্বের ২০১৩, ঢাকা।
আমি এক আর্ন্তযামী। কথা + সুর: এনামুল করমি নর্ঝির। শল্পিী: কারশিমা শানু সভ্যতা। সংগীতায়োজন: সাদউল ইসলাম।
কণ্� ধারণ: ২২ অক্টোবর ২০১৩, ঢাকা।

SHONGSHARE SHONGKOT
সংসারে সংকট সাংঘাতিক!
দেয়ালের টিকটিকি বলে ঠিক ঠিক!
আশ্রমে ঘুরেফিরে সায়
বোকা বোকা দিন চলে যায়।
প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত ভুল,
ছোটখাটো হিসাবের বেপরোয়া মূল।
ঘষামাজা দরজায় রংমাখা দ্বিধা,
বুকে প্রেম জুটলেও মনজুড়ে খিদা।
ছলে-বলে-কৌশলে চলে জোড়াতালি;
পূর্ণতা মনে হয় পুরোটাই খালি!
অনুতাপ বর্ণনা সাথে বসবাস;
উড়ে এসে জুড়ে পাওয়া লুকোচুরি ফাঁস।
সংসারে সংকট খুবই স্বাভাবিক!
দেয়ালের টিকটিকি বলে ঠিক ঠিক!
কৌশলে ঘুরেফিরে সায়
বোকাসোকা ছবিটাতে রায়
০৪ অক্টোবর ২০১২, ঢাকা।
সংসারে সংকট সাংঘাতিক! কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: দিলশাদ নাহার কনা। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২৮ জানুয়ারি ২০১৪, ঢাকা।

FOSHKE JAWA SHUJOG
ফসকে যাওয়া সুযোগ
সেটাই করছি উপভোগ!
কিছু আবদার যার যার, হলো না তো যোগ!
কিছু আবদার বারবার, হচ্ছে না তো যোগ!
আকাশ-তারা আত্মহারা
নজর ছিল কোথায়?
খবরদারি সইতে পারি
খবর দিল কোথায়?
দখল নিয়ে সফল কিছু
বাকির খাতায় টান, বাস্তবতায় ভান!
আমার কাছে কিছু আছে
আসল গেল কোথায়?
যেমন-তেমন কইতে পারি
খুচরো হাসি কোথায়?
পরস্পরের নড়াচড়া
একটু বোঝাপড়া, মূর্তি ভেঙে গড়া!
১৮ জুলাই ২০১২, ঢাকা।
ফসকে যাওয়া সুযোগ। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: শায়ান চৌধুরী (অর্নব)। সংগীতায়োজন: সাদউল ইসলাম। কণ্ঠধারণ: ১২ জানুয়ারি ২০১৩, ঢাকা।

NIYOMITO SHONGHATE
নিয়মিত সংঘাতে ক্ষয়ে যায় রঙিন পাতা
তাই লেখাপড়া করে না খাতা।
আক্রমণের চোখ অবসাদ মুহূর্ত করছে মানা,
তাই নতুন কোনো ভুল পাখি হয়ে মেলছে ডানা।
দ্বিধার কষ্ট দেখে সরাসরি ধুলোবালি দরজা খুলে
পূর্বাভাসের পর ঝোড়ো হাওয়া মনটা একটু দুলে।
সাবলীল তুমি তাই রাগভরা বাতাসের সঙ্গী,
সহ্যতে পাশ করা ঘুমন্ত একঘেয়ে ভঙ্গি।
আপসের গল্পতে সয়ে যায় আপসের শোক,
তাই সেখানেই শেষ কথা হোক।
সান্তনা রসিকতা বাড়াবাড়ি পরিমাপ হাসছে দেখে,
হাহাকার সত্ত্বেও দাঁড়িয়েছে সোজা হয়ে রংটা মেখে।
পরিহাস প্রিয়মুখ তুমি কেন যাচ্ছ চলে,
অন্তত শেষ কথা সামান্য যাও না বলে।
২৮ মে ২০১৩, ঢাকা।
নিয়মিত সংঘাতে ক্ষয়ে যায় রঙিন পাতা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: শম্পা রেজা। সংগীতায়োজন: শায়েখউদ্দীন (শান)। কণ্ঠধারণ: ০১ আগস্ট ২০১৩, ঢাকা।

ACHOMKA JIGYASHA
আচমকা জিজ্ঞাসা, যাচ্ছ কোথায়?
তোমার বাড়িটা আমি খুঁজব কোথায়
একেকটা খোলা ছাদ এলোমেলো মেঘ
লুকোচুরি করে চাঁদ খুঁজব কোথায়?
বইগুলো দাঁড়িয়ে একলা ঘরে
বৃথা হয় লেখাপড়া হালকা জ্বরে
ওষুধের তালিকায় তোমার দুচোখ
ফলাফল সামনে হোক বা না হোক
ঘটে যায় ঘটনাটা সুযোগের ছল
কী কারণে বুকজুড়ে অকারণ জল
উপচে পড়েছে কোলে চেনা ঝোড়ো হাওয়া
বোঝাপড়া সেখানেই না পাওয়াটা পাওয়া।
খুচরো যে ছবি ছিল কয়েকটা ভাঁজ
মনে হয় সেটাকেই বড় এক কাজ।
জোড়া দেয়া ছাদটুকু বৃষ্টির দাম
তুমি খোঁজো বারবার ভুলে যাওয়া নাম।
৩০ জুন ২০১৩, ঢাকা।
আচমকা জিজ্ঞাসা, যাচ্ছ কোথায়। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রেজাউল করিম লিমন। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ১২ জুলাই ২০১৩, ঢাকা।

100 BOSTA
কিছু বললেই চিৎকার আর না পাওয়ার হাহাকার !
ক্যানো একশো বস্তা বালি’র ওজন- টানছে আমার মন।
লজ্জাবিহীন উল্টোপাল্টা নষ্ট ব্যকরণ
ছবিটা আমার সাদাকালো তাই থাকছে যেকারণ।
য্যানো একশো বস্তা বালি’র ওজন- টানছে আমার মন।
মানচিত্রে’র নষ্ট চিত্র জ্বালাপোড়া শরীরে
খাম-খেয়ালীতে প্রশ্ন করছে ওরে তোর হলো কিরে !
তাই একশো বস্তা বালি’র ওজন- টানছে আমার মন।
সবার মধ্যে তুমিও দাঁড়িয়ে হাততালি দাও জোরে,
মশকরা করে স্বপ্ন দ্যাখাও সূর্য উঠবে ভোরে।
য্যানো ভীষন সস্তা তালি’র ওজন- টানছে আমার মন।
মনে হতে পারে ভীষন হতাশ কোনো ভাবে কাটে দিন
ভুল অনুমান মুখোশের ভীড়ে হয়েছি আস্থাহীন !
দ্যাখো, একশো বস্তা বালি’র ওজন- টানছে আমার মন।
আড্ডা বিহীন একটা বিকেল নিরিবিলি সব শেষ
একাকীত্বের রাজত্বতে থাকছি আমিতো বেশ ।
০৮ ফেব্রুয়ারি, ২০১৪। ঢাকা
কিছু বললেই চিৎকার । কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: অটমনাল মুন।সংগীতায়োজন: অটমনাল মুন । কণ্ঠধারণ: ৩০ জুন ২০১৪, ঢাকা।

NOSHTO HOWA BASTOBOTA
নষ্ট হওয়া বাস্তবতা কষ্ট পেয়ে ঝরে গেল
ঝরাপাতা শুকনো চিঠি চিরঘুমের ফুল
পাচ্ছে না তো কূল।
জীবন নামের ছয়টা মানে পাঁচটা অচেনা
একটা যেটা ধারেকাছে অল্প দামে কেনা।
নিরুদ্দেশের অসংখ্য চোখ দেখছে অংশবিশেষ,
হাততালিতে বেশ।
আত্মকথায় নাড়া দিল, আগুন নামের গুণ
অনায়াসে যোগাযোগের চেষ্টাগুলো খুন।
নিমন্ত্রণের কথা ভেবে লিখছে অংশবিশেষ,
ভালো আছি বেশ।
২৮ এপ্রিল ২০১৩, ঢাকা।
নষ্ট হওয়া বাস্তবতা কষ্ট পেয়ে ঝরে গেল। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: নওশেন জাহান দুনিয়া।সংগীতায়োজন: নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। কণ্ঠধারণ: ৩০ জুন ২০১৩, ঢাকা।

GOBESHONAY MOSTO FAKI
গবেষণায় মস্ত ফাঁকি,
কেমন করে ভালো থাকি
প্রশ্ন করো আমার প্রয়োজন,
জানলে আমি করব কেন ভুলের আয়োজন।
জ্বালাতনের কূলকিনারা
সেটাই বোধ হয় আসল ধারা,
মন্ত্র পড়ে দিচ্ছে ঠ্যালা কারা!
আকাশ ভরা চন্দ্র-তারা
সাক্ষী চোখের অন্তরালে নিজেই আত্মহারা।
যন্ত্রণাতে যন্ত্র ঘোরে,
ডাকলে কেন উল্টো ভোরে।
প্রশ্ন করো আমার প্রয়োজন,
জানলে আমি করব কেন ভুলের আয়োজন।
অজস্্র বাঁক রাস্তাটাতে মস্ত বুকের ফেরিয়ালা
মুখের ঘরে মারল কেন তালা,
বন্ধু বলে জলদি পালা
কষ্ট নদীর নষ্ট চরে পারলে আগুন জ্বালা!
০৫ আগস্ট ২০১৩, ঢাকা।
গবেষণায় মস্ত ফাঁকি। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: লাবিক কামাল (গৌরব)। সংগীতায়োজন: লাবিক কামাল (গৌরব)। কণ্ঠধারণ: ১৫ আগস্ট ২০১৪, ঢাকা।