মনস্তত্ত্ব তত্ত্ব নাকি অদেখা পুরাই
সেই কারণে রহস্যতে মাথাটা ঘোরাই,
চাবিওয়ালার ঝনঝনানি খুলবে না তালা!
অবচেতন মনটা নিয়ে পরস্পরের জ্বালা!
মনস্তত্ত্ব তত্ত্ব নাকি অদেখা পোরাই
সেই কারণে মাঝে মাঝে মাথাটা ঘোরাই
আয়নাটাকে ডাক দিয়ে সে শুধায় কেমন আছ
আমিষ বিষের সব্জি যেমন মাংস এবং মাছও!
ভেতর-বাহির দুই চেহারা সামান্য সামলানো
মুখোশ পরেও কেন আবার অন্য মুখোশ টানো!
মনের ভেতর পাঁচমিশালি জোড়াতালি রোগ, ভাগ্যরেখার উৎসাহতে হচ্ছে নাকি যোগ! হাসপাতালের ছোট্ট ঘরে মাটির ভেজা ডাক, অভিনয়ের ষোলোকলা জীবনযাপন ফাঁক!
১৭ সেপ্টেম্বর ২০১৮। সন্ধে ৭:৩৫। ঢাকা