নাটাই হাতে গুড্ডি ওড়াই
বন্ধু বলে কপাল পোড়াই।
এটা ক্যামন খেলা, দে না আমায় একটুখানি ঠ্যালা।
যন্ত্র নিয়ে যন্ত্রণাতে শিশুবয়স যায়
প্রহরাতে অভিভাবক বলছিল হায় হায়।
প্রতিকারের চিকিৎসাতে কয়েক মাত্রা ভুল,
কাঁটাতারের এপার থেকে ছিঁড়ছে মাথার চুল।
এটা ক্যামন খেলা, দে না আমায় একটুখানি ঠ্যালা।
গোলটেবিলের অবশেষে বন্ধু নিরুদ্দেশ
সুরক্ষাতে তোমার আছে খেয়াল দেখি বেশ।
মুক্তিপণের শর্ত মেনে ঘেরাও বন্দিশালা,
জেলহাজতে খবর দিল জলদি করে পালা।
এটা ক্যামন খেলা, দে না আমায় একটুখানি ঠ্যালা।
০৯ জুলাই ২০১৩। ঢাকা।