ধারাবাহিক গল্পটাতে
ক্যানো মাঝখানে আজগুবি ঝাঁপ!
কে করল রাগ, ক্যানো করল রাগ।
কে মগ্ন ভীষণ হিসাব খুলে গুণ-ভাগ!
যোগ-বিয়োগের আত্মীয়তায় তাই সূত্র পেয়ে অবাক!
ভাববে কে কী অনুমানে ঘটনাটা চুপ থাক।
সে বলছে থাক, সে বলছে থাক।
সে নিজেই নিজের ছবি দেখে ভয় পাক।
বর্ণনাতে হাতেনাতে প্রমাণ দিল সকাল
দুপুর রোদের তাপে ভিজে আস্থা নামের কঙ্কাল।
সে বলছে যাক, সে বলছে যাক।
সে নিজেই নিজের রাস্তা ভুলে ফিরে যাক।
১৯ জুন, শুক্রবার, ২০১৫। রাত ১২:৫৯। ঢাকা।