প্রতিবেদন লুকিয়ে থাকে কার আড়ালে?
তুমি ক্যানো মুখোশ পরে হাত বাড়ালে?
বৃত্ত এঁকে ঘুরছি তালে প্রশ্ন মনের বোঝা,
কে দোষী কে নিরপরাধ যাচ্ছে না তো বোঝা!
রূপকথাতে যান্ত্রিকতা সাম্প্রতিকের জামা,
একটু-আধটু হোঁচট খেয়ে খেয়ালখুশি থামা,
উড়ে আসা ছায়ার মতন মূর্তি হয়ে হাসে,
ছলাকলায় দক্ষ বলেই দাঁড়িয়ে থাকে পাশে।
অতিক্রমের পরিস্থিতি সেলাই যেমন ধারা,
টেনেটুনে হাতের রেখা আঁকল কবে কারা?
অধিকারের আকার দেখে ভাগ্য বনবাসে,
একই ছবির প্রতিটা দিন লজ্জা পেয়ে হাসে।
১২ ডিসেম্বর ২০১৪। ঢাকা