পাহারার ছায়াটা তো হেলেদুলে সঙ্গে চলে,
উপদেশ পোশাক পরে নানান সুরে কথাবলে...
তুমি কেন মানা শোনো না!
অচেনা প্রতিবেশী একটু বেশি হাতটা মেলায়,
মেতে থাকে নেশার ঘোরে আপন খেলায়। কখনো পূর্ব দিকের সূর্য দেখে,
দখিনে জানলা খুলে আলো মেখে।
পাতাটার উল্টো পিঠে ভাগ্য নামের পদ্য লেখে!
আসলে ভিতর-বাহির সব মিলিয়ে একটু বুঝে,
নকশার জটিল বুকের মন্ত্র খুঁজে
কখনো মুখোশ পরার কায়দাটাতে,
ধরা পড়ে নিজের কাছেই হাতেনাতে।
কারাগার শব্দটাকে লুকিয়ে রাখে ভিন্ন খাতে!
২৪ জুলাই ২০১৪। ঢাকা।