
DUR ISARAI BOHU DUR
দুর ইশারায় বহু দুরে
আছরে পরে আকাশ,
কি হয় তোদের একটুখানি
আদর বেশি মাখাস ।
দুরের মানুষ কাছের মানুষ
জটিল সমীকরণ,
সরল মনে তরল কাধেঁ
করছি তাকে বরণ ।
রাস্তা ভুলে এই পৃথিবীর
জট পাকানো গলি,
কান্না মুছে কষ্ট গুলো
ভাবছি কাকে বলি ।

FOSHKE JAWA SHUJOG
ফসকে যাওয়া সুযোগ
সেটাই করছি উপভোগ!
কিছু আবদার যার যার, হলো না তো যোগ!
কিছু আবদার বারবার, হচ্ছে না তো যোগ!
আকাশ-তারা আত্মহারা
নজর ছিল কোথায়?
খবরদারি সইতে পারি
খবর দিল কোথায়?
দখল নিয়ে সফল কিছু
বাকির খাতায় টান, বাস্তবতায় ভান!
আমার কাছে কিছু আছে
আসল গেল কোথায়?
যেমন-তেমন কইতে পারি
খুচরো হাসি কোথায়?
পরস্পরের নড়াচড়া
একটু বোঝাপড়া, মূর্তি ভেঙে গড়া!
১৮ জুলাই ২০১২, ঢাকা।
ফসকে যাওয়া সুযোগ। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: শায়ান চৌধুরী (অর্নব)। সংগীতায়োজন: সাদউল ইসলাম। কণ্ঠধারণ: ১২ জানুয়ারি ২০১৩, ঢাকা।