
LUKOCHURI OLI GOLI
লুকোচুরি অলিগলি ঠিকানাকি ভুল,
ছোট ছোট আঙ্গুলে এলোকশেী চুল।
উধাও করলো কে দু’চোখরে মনি – স্বপ্নরে খনি !
হাঁটি হাঁটি পায়ে পায়ে বহুদূর যায়,
অভমিান সব মখেে থাকে গায়ে ।
অনুসরন তুমি ভূল অভযিোগে যোগ,
কছিু নইে পুরোটাই হয়ছেে বয়িোগ।
উধাও করলো কে দুচোখরে মনি

LUKOCHURI LUKOCHURI GOLPO
লুকোচুরি লুকোচুরি গল্প
তারপর হাতছানি অল্প
মনচায় উড়তে উড়তে ।
টুপটাপ টুপটাপ বৃষ্টি
চেয়ে থাকে অপলক দৃষ্টি
মনচায় উড়তে উড়তে ।
হাটি হাটি পা পা শুরু হয়
ভয় হয় শুধু ভয় ভয় হয়
মন চায় উড়তে উড়তে ।
আশা আশা চারপাশে কুয়াশা
আয়নার কোল জুড়ে দুরাশা
চায় চায় উড়তে উড়তে

MONE HOY ADHUNIK Final
মনে হয় আধুনিক কিন্তু সেকেলে,
সাঁতারের নোনাজল সবটুকু ঢেলে;
রাস্তাটা আঁকা যেন পেনসিল রেখা
মুছে গেল সহজেই যতটুক লেখা!
নিজস্ব খেলাধুলা চিৎকারে ধুলো,
চুপচাপ পরিসর জিজ্ঞাসা ছুঁল।
ছায়া কার কার ছায়া খুঁজে কার মুখ
আতঙ্কে কেন জানি ভুলে যায় সুখ!
বৈঠ কে অবহেলা যতটুক খেলা
পদ্ধতি বুঝতেই চলে যায় বেলা,
চারপাশ আশপাশ সন্দেহ বাসা
এতক্ষণ যা বলেছে সবই ভাসা ভাসা!
মনে হয় আধুনিক কিন্তু সেকেলে,
সাঁতারের ঘোলাজল ফলাফল ঢেলে।
২৪ জানুয়ারি ২০১৪, ঢাকা।
মনে হয় আধুনিক কিন্তু সেকেলে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: ফাহমিদা নবী। সংগীতায়োজন: অটমনাল মুন। কণ্ঠ ধারণ: ২৭ মে ২০১৪, ঢাকা।

ABHASH ONEK
রাজ্য খোঁজার অভিযানে হাসছে ইতিহাস
রাজকন্যা ভুলো মনে করল কেন ফাঁস।
তাই দ্বিধার ভেতর আরো দ্বিধা কাটছে না তো ঘোর,
হারানো রাত নির্বাসনে কুড়িয়ে পাওয়া ভোর।
আভাস অনেক হালকা হলেও গাঢ় ছিল চাউনি
আকাশ যেমন নিজের কাছে নিজের মতো ছাউনি।
আঘাত অনেক তীব্র হলেও হালকা বশীকরণ,
অন্তঃপুরের একটু দূরে নিরুদ্দেশের ধরন।
প্রশংসাতে ঝরছে চোখের লুকিয়ে রাখা জল
অনেক গভীর আরো গভীর কৌতূহলের ফল।
তাই মিথ্যে কথার মিথ্যে জালে আটকে থাকা ঘর
নতুন করে রাজ্য খোঁজা, কী হলো তারপর!
১৭ মে ২০১৩, ঢাকা।
আভাস অনেক হালকা হলেও গাঢ় ছিল চাউনি। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: ফাহমিদা নবী। সংগীতায়োজন: নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। কণ্ঠধারণ: ১৭ জুলাই ২০১৩, ঢাকা।

GHUM BHENGE
ঘুম ভেঙে চোখের পাতায় অচিন খাতায় ঝাপসা লেখা,
আকাশটাকে নতুন করে চিনতে শেখা।
বিশেষ সময় কত সব আঁকিবুঁকি রঙিন ছবি
বৃষ্টিভেজা খুশি একাকার সবই।
চাওয়া-পাওয়া ওরা সব এসে বলে বন্ধু হবি
হারিয়ে যাওয়া মুখ একাকার সবই।
ঘুম ভেঙে চোখের পাতায় অচিন খাতায় ঝাপসা লেখা
মুহূর্তকে নতুন করে চিনতে শেখা।
জুন ২০০৯, ঢাকা।
ঘুম ভেঙে চোখের পাতায় অচিন খাতায় ঝাপসা লেখা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: ফাহমিদা নবী। সংগীতায়োজন: ফুয়াদ নাসের বাবু। কণ্ঠধারণ: ১২ জুলাই ২০১২, ঢাকা।

ONSHOBISHES
সবটুকু নিয়ে যেয়ো না অংশবিশেষ রেখে যাও,
যে থমকে দাঁড়ায়, সে যায় যে যায়, যায় চলে যায়;
অবশেষ শেষটুকু অংশবিশেষ রেখে যাও।
না থাকাই কিছু থাকা শূন্যতা ভরে থাকে
যেভাবেই চারদিকে হয়,
হয়তো-বা রংগুলো ঢং করে হয়ে যায় সামান্য ক্ষয়
অযথাই ফাঁকা ফাঁকা পূর্ণতা ভয় পেলে
আঁকাবাঁকা সোজা কিছু নয়,
হয়তো-বা জলগুলো ছল করে অকারণে কোনো নদী হয়।
১০ জুন ২০০৯, ঢাকা।
সবটুকু নিয়ে যেয়ো না অংশবিশেষ রেখে যাও। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: ফাহমিদা নবী। সংগীতায়োজন: অটমনাল মুন। কণ্ঠধারণ: ০৩ জুন ২০১৪, ঢাকা।

KOTOTUKU JOMA HOLE
কতটুকু জমা হলে স্মৃতি বলা যায়,
কতটা পায়ের ছাপ মনে হয় যেন চেনা ধাপ।
আয়না... আয়না...
অন্যের কাঁধে হাত ছিটেফোঁটা সামান্য স্বাদ
বৃষ্টির চেহারায় বরফ টুকরো কিছু নীল,
একফোঁটা আকাশে উঁকি দেয় চেনা চিল।
জানালার খোলা চোখে ছুড়ে দিল টুকরো সে ঢিল।
আয়না... আয়না...
জমা ছিল যতটুকু অকারণে সবকিছু বাদ,
পরিচিত তালিকায় এলোমেলো আত্মীয় নাম।
আগন্তুকের ভুলে হুট করে বেড়ে যাওয়া দাম।
পড়ে আছে বহুদিন বন্ধ বুকের চেনা খাম।
আয়না... আয়না...
বায়না... বায়না...
২৮ জুন ২০১৩, ঢাকা।
কতটুকু জমা হলে স্মৃতি বলা যায়। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: ফাহমিদা নবী। সংগীতায়োজন: শায়েখউদ্দীন (শান)। কণ্ঠধারণ: ১০ অক্টোবর ২০১৩, ঢাকা।

SHESH BIKELER
শেষ বিকেলের গোমড়ামুখো ওই আকাশ,
কী কারণে ক্যামন ক্যামন করে তাকাস।
অভিমানের কারণ খুঁজে বছর ঘুরে মাস ঘুরে
দিন দিন দিন দিন চলে যায়,
তবু মনটা দেয় না সায়।
অভিধানের শব্দগুলো নতুন কোনো মানে খুঁজে
দিন দিন দিন দিন চলে যায়,
এই মনটা দেয় না সায়।
শেষ বিকেলের গোমড়ামুখো ওই আকাশ,
অযথা তুই ক্যামন ক্যামন করে তাকাস।
জুন ২০০৯, ঢাকা।
শেষ বিকেলের গোমড়ামুখো ওই আকাশ। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: ফাহমিদা নবী। সংগীতায়োজন: ফুয়াদ নাসের বাবু। কণ্ঠধারণ: ১৩ জুলাই ২০১২, ঢাকা।

DERI KORONA
দেরি করো না...
চলে যাবার পরে, পড়ছে মনে সান্তনা।
সময়মতো হয় না কেন সয় না চোখের পাতা,
কুসুম আরাম লুকিয়ে থাকে ভুলো মনের খাতা।
জন্ম হলো যাদের কারণ করছি সেটারই খোঁজ,
আড়াল থেকে আদর করে রাখছে কাঁধে হাত রোজ।
লতাপাতার লুকোচুরি অনেক দিনের চেনা বই,
জয়জয়কার কত আয়োজন কেমন করে আমি সই।
আয়নাগুলোর বায়না দেখে অনেক কথা বলা বারণ,
বৃক্ষ তোমার মন খারাপের জানতে পারি কী কারণ।
৩০ জুন ২০১৩, ঢাকা।
দেরি করো না...। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: ফাহমিদা নবী। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২০ জুলাই ২০১২, ঢাকা।

JOG BIYOGER
যোগ-বিয়োগের সবকিছু ভুল,
সমস্যাটার সেটাই তো মূল।
অস্থিরতার কারণ,
আমার বলতে কিছু বারণ।
এলোমেলো অনুভূতির হঠাৎ কেন ছুটি,
দুঃখ কেন হাসিমুখে সুখের সাথে জুটি।
চুরি করা ছুটির দিনের বৃষ্টিভেজা দুপুর,
আড়াল থেকে শুনতে কি পাও আমার পায়ের নূপুর।
লাভের ক্ষতি ক্ষতিতে লাভ সিঁড়ির ধাপে ধাপে
ধ্বংসগুলো পিছিয়ে গেল অবাক অভিশাপে
আলো-ছায়ার নতুন খেলায় লুকোচুরির দুঃখ
খামখেয়ালি ভুলে যাওয়া কতটুকু সূক্ষ্ম।
যোগ-বিয়োগের পুরোটা ভুল,
সমস্যাটার সেটাই তো মূল।
অস্থিরতার কারণ,
এখন বলতে তবু বারণ।
জুন ২০০৯, ঢাকা।
যোগ-বিয়োগের সবকিছু ভুল। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: ফাহমিদা নবী। সংগীতায়োজন: নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। কণ্ঠধারণ: ০১ নভেম্বর ২০১৩, ঢাকা।